Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

Bangla FMbyBangla FM
৭:৪২ am ০২, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

সিলেট থেকে প্রতিবেদক:

সিলেটের সুনামগঞ্জ জেলা পুলিশের ধর্মপাশা থানা এলাকা থেকে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনায় পুলিশ কনস্টেবল আইনুল হককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে ধর্মপাশা থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইনুল হক ধর্মপাশা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের গোয়াইঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ইসলামপুর দুভাগ গ্রামের নুর উদ্দিনের ছেলে এবং বিবাহিত।

ধর্মপাশা সার্কেল অফিসার (সহকারী পুলিশ সুপার) আলী ফরিদ আহমেদ ও থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, পুলিশ কনস্টেবল আইনুল হক ও ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক বজায় রাখতেন। ২৬ জুন এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে বিকেলে বেড়ানোর কথা বলে আইনুল তাকে মহদীপুর স্পীডবোট ঘাটে ডেকে নেন। এরপর স্পীডবোটে করে সুনামগঞ্জ শহরে নিয়ে যাওয়া হয় তাকে।

রাত ৮টার দিকে ওমর আবাসিক হোটেলে ওঠেন তারা। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে আইনুল ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরদিন দুপুর ১২টা পর্যন্ত কক্ষ ত্যাগ করার আগে আরও কয়েকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে আইনুল ছাত্রীকে নিয়ে ধর্মপাশা থানায় ফেরেন।
বিয়ের দাবিতে কলেজ ছাত্রী সোমবার সকাল থেকে থানায় অবস্থান নেন। আইনুল বিয়েতে অস্বীকৃতি জানালে ওই রাতে ছাত্রীর পক্ষে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর মঙ্গলবার ভোরে পুলিশ কনস্টেবল আইনুলকে গ্রেফতার করে ধর্মপাশা থানা পুলিশ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম