Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৭ am ১৫, এপ্রিল ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি প্রাচীন কালী মন্দিরে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মন্দিরের পাহারাদারকে বেঁধে রেখে প্রতিমার স্বর্ণালঙ্কার,দানবাক্সের টাকা এবং পূজার বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল মন্দিরের পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা পাহারাদার ভানু দাশকে আক্রমণ করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে মূল গর্ভগৃহে ঢুকে প্রতিমার গয়না খুলে নেয় এবং অন্যান্য সামগ্রী লুট করে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মাধব দেব জানান,প্রতিমার গলায় থাকা স্বর্ণের হার,কানের দুল,বালা ও অন্যান্য অলংকার ছাড়াও দানবাক্সের নগদ অর্থ এবং পূজার সরঞ্জাম নিয়ে যায় ডাকাতরা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার আগে মন্দিরে থাকা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

খবর পেয়ে সকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে জড়ো হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিরাপত্তা জোরদারের দাবি তোলেন। তাদের অভিযোগ,ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান,পাহারাদারকে বেঁধে রাখার দৃশ্য দেখে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে মন্দির এলাকায় নিয়মিত পুলিশি টহল এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে,স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে,ধর্মীয় স্থানে এ ধরনের হামলা শুধু অপরাধ নয়,এটি মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করে।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ মঙ্গলবার (১৪ এপ্রিল) জানান,’খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। আহত পাহারাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার বক্তব্য নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে একাধিক দল কাজ করছে।’

Tags: অপরাধমন্দিরে ডাকাতিস্বর্ণালঙ্কার লুট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম