Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩০ am ১৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাতদের ছোড়া গুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাউরভাগ গ্রামের মাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়া এক ডাকাতের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আটক ডাকাতের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় হলেও বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থান করতেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আরও তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে,পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্য সদস্যদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার রাতে বৃষ্টি ও বৈশাখী ঝড়ের সম্ভাবনায় বাউরভাগ গ্রামের অনেকেই টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন। এ সময় স্থানীয় বাসিন্দা সাজ্জাদ মিয়া কবরস্থানের পাশে অন্ধকারে ৪–৫ জন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি সেখান থেকে সরে গিয়ে সড়কের পাশের একটি দোকানে থাকা লোকজনকে বিষয়টি জানান।

পরে কয়েকজন সেখানে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আরও মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন।

একপর্যায়ে পাঁচ সদস্যের দলটি পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী কাদামাটির মধ্যে একজনকে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়তে থাকে। তবে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রামবাসীর হাতে আটক ওই ডাকাতের শরীরেই লাগে।

এদিকে গ্রামে ডাকাত ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় আটক ওই ডাকাতকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা গাজী আবেদ বলেন,“রাতে কয়েকজন অপরিচিত লোককে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালাতে শুরু করে। তখন একজনকে ধরে ফেলে গ্রামবাসী। পালানোর সময় অন্যরা গুলি ছুড়লে তা আটক ব্যক্তির শরীরেই লাগে।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের মঙ্গলবার (১৪ এপ্রিল) জানান,পালিয়ে যাওয়া ডাকাতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মাওলানা আব্দুস সাত্তার
  • মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত
  • বানিয়াচংয়ে কালী মন্দিরে ডাকাতি,স্বর্ণালঙ্কার লুট
  • শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদনে কৃষি প্রণোদনা উদ্বোধন
  • শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ অপরাধী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম