Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি :

ঈদুল আজহা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক সদস্যের জন্য প্রীতি ভোজের আয়োজন করেছেন দুই মুসলিম আইনজীবি। ব্যাতিক্রম আয়োজনে শুধু হিন্দুদেরই দাওয়াত করা হয়ে ছিলো।

শনিবার(৩০মে) দুপুরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আকন্দপাড়ায় নিজ বাড়ীতে এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ ও এডভোকেট মোছাঃ ওয়াহিদা বেগম বেলি ওই আয়োজন করেন।

জানা গেছে, এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ ও তার স্ত্রী এডভোকেট মোছাঃ ওয়াহিদা বেগম বেলি সুপ্রীম কোর্টের আইনজীবি। তাদের বাড়ীর পাশেই হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক সদস্য রয়েছে। অধিকাংশ পরিবারই আর্থিকভাবে অস্বচ্ছল এবং তারা মুচি বা ঋষি সম্প্রদায়ের সদস্য। আশেপাশের সিংহভাগ পরিবার মুসলিম। মুসলিমদের নানা উৎসবে ৩/৪ জন হিন্দুদের দাওয়াত দেওয়া হলেও ঋষি সম্প্রদায়ের সদস্যদের কেউ দাওয়াত করেন না।

এ কারণে ধীরে ধীরে আশেপাশের মানুষদের সাথে ঋষি সম্প্রদায়ের সদস্যদের সাম্প্রদায়িক সম্প্রীতির দুরত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। এ দুরত্ব কমিয়ে আনার জন্যই ঋষি সম্প্রদায়ের দুই শতাধিক সদস্যের জন্য প্রীতি ভোজের আয়োজন করেন দুই দম্পতি আইনজীবি।

দুপুরে পাড়ার ছোট বড় সবাই এক সাথে বসে খাবার খেয়ে যান তারা। বয়োবৃদ্ধ ও অসুস্থ্য ব্যাক্তিদের জন্য খাবার নিজ নিজ বাড়ীতে পৌছে দেওয়া হয়। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ঋষি সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত থেকে রান্নার কার্যক্রম পর্যবেক্ষন করে। সবার অংশ গ্রহনে আয়োজন এক মিলন মেলায় পরিনত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসব মুখোর পরিবেশ বিদ্যমান ছিলো।

ঋষি পাড়ার প্রবীন ব্যাক্তিত্ব নেপাল চন্দ্র ঋষি বলেন, প্রায় শত বছর যাবৎ আমরা এখানে বসবাস করে আসছি। কিন্তু এ ধরনের আয়োজন কেউ করেনি। এ আয়োজনে সত্যিই আমরা সম্মানবোধ করছি।

প্রীতি ভোজের আয়োজক এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট করতেই প্রীতি ভোজের আয়োজন। তারা আমাদের প্রতিবেশি। ধর্মের ভিন্নতা থাকলেও একই মানচিত্রে একই আলো বাতাসে বসবাস। বাংলাদেশের নাগরিক ও প্রতিবেশি হিসেবে সামাজিক অধিকারের অংশ হিসেবেই প্রীতি ভোজের আয়োজন। চেষ্টা থাকবে ধরনের আয়োজন যাতে আরও করতে পারি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ
  • পাইকগাছায় বেহাল সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
  • লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ
  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম