Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৫ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের ছুটিতে উপচে পড়া পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন থেকে গত রবিবার পর্যন্ত চার দিনে দেশি-বিদেশি মিলিয়ে ৪ হাজার ১৮১ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেছেন। এতে প্রবেশ টিকিট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।

বন বিভাগ সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে নগরজীবনের ব্যস্ততা ও ক্লান্তি কাটিয়ে প্রকৃতির সান্নিধ্য পেতে হাজারো মানুষ ছুটে আসেন লাউয়াছড়ার চিরসবুজ বনে। ভ্রমণকারীদের মধ্যে দেশি পর্যটকের সংখ্যাই বেশি হলেও বিদেশি পর্যটক ছিলেন ২৭ জন।

উদ্যান কর্তৃপক্ষ জানায়,ঈদের দিন থেকেই পর্যটকদের আগমন বাড়তে শুরু করে,যা রবিবার পর্যন্ত অব্যাহত ছিল। বনের ভেতরের সুউচ্চ গাছপালা,বন্যপ্রাণী,বিশেষ করে বানর, উল্লুক ও চশমা পরা হনুমান দেখতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক দিনার রহমান জানান,ঈদের আগের দিনই তারা শ্রীমঙ্গলে পৌঁছেছেন এবং কয়েক দিন থাকার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,কমলগঞ্জের চা-বাগান, লেক ও আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তারা। গরম কিছুটা বাড়লেও প্রকৃতির সৌন্দর্যে ভ্রমণের আনন্দে তার কোনো ঘাটতি নেই।

কমলগঞ্জের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও রয়েছে মাধবপুর লেক,হামহাম জলপ্রপাত, শহীদ হামিদুর রহমান স্মৃতি সৌধ এবং বিস্তীর্ণ চা-বাগান।

পর্যটকদের সেবা নিশ্চিত করা এবং বনের পরিবেশ সংরক্ষণে বন বিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। লাউয়াছড়ার পাশাপাশি মাধবপুর লেক,বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং বিভিন্ন চা-বাগানেও পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে।

বন বিভাগ ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির পক্ষ থেকে পর্যটকদের প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকা এবং বনের নিরবতা বজায় রাখতে বিশেষ প্রচারণা চালানো হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর অজানা আহমেদ কামরান বলেন,ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে পর্যটক তুলনামূলক কম থাকলেও তৃতীয় দিন থেকে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তার ভাষ্য,‘দেশি-বিদেশি মিলিয়ে চার দিনে ৪ হাজার ১৮১ জন পর্যটক প্রবেশ করেছেন। এতে টিকিট বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ
  • পাইকগাছায় বেহাল সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
  • লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ
  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম