Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪০ pm ০১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মো আলম , বান্দরবান প্রতিনিধি:
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন ২০২৬) তিনি প্রধানমন্ত্রীর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন এবং পরবর্তীতে তা গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন ও নিয়মিত প্রশাসনিক কাজ পরিচালনা করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি স্বেচ্ছায় এই পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ান প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হইয়েই গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। তাঁর বাবা সুবিমল দেওয়ানও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদ দেশের সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি দেশব্যাপী এক অনন্য রেকর্ড গড়েন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি; যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৭০ হাজার ৩২২টি। তাঁর এই আকস্মিক পদত্যাগে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের গুঞ্জন শুরু হয়েছে।

Tags: চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ
  • পাইকগাছায় বেহাল সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
  • লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ
  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম