Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ২৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম এলাকার রফিক মিয়ার ছেলে ও ছাত্রদল কর্মী রাব্বি (২১) এবং একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)।

এ ঘটনায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমন (২৭) ও মাসুম (২৫) নামের আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিমন মোটরসাইকেলে রাব্বিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে নারুই এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিফাত জানান, দুর্ঘটনায় আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং অন্য আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: প্রশাসনমোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষসড়ক দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান পোপ লিওর
  • নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার
  • অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫
  • ‘জাতীয় চা দিবস’এর তারিখ পরিবর্তন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম