Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘জাতীয় চা দিবস’এর তারিখ পরিবর্তন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে ৪ জুন পালন করা হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে দিবসটি উদযাপন করা হবে।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন’ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে, যা অনুমোদন পায়।

তারিখ পরিবর্তনের কারণ হিসেবে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ উদযাপন করে আসছে। বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশেও একই দিনে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আন্তর্জাতিক অঙ্গনে দিবসটির গুরুত্ব আরও বাড়বে এবং দেশের চা শিল্পের প্রচার-প্রসারেও সহায়ক হবে।

Tags: জাতীয়জাতীয় চা দিবসদিবসসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী
  • অধ্যাদেশ ইস্যুতে জামায়াতের অবস্থান বদলের অভিযোগ
  • দায়িত্ব গ্রহণের ৩৭ দিনে নগরবাসীর প্রশংসায় ভাসছেন কুসিক প্রশাসক
  • হরমুজে বন্ধু দেশগুলোর জন্য টোল মওকুফ ইরানের
  • ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামানের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম