ভ্যাটিকান সিটি: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে শান্তি আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ পোপ লিও চতুর্দশ। খবর জানিয়েছে বিবিসি।
শুক্রবার চার আফ্রিকান দেশ সফর শেষে রোমে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সংঘাত কমাতে সব পক্ষেরই সংলাপের পথ ধরে এগোনো উচিত এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।
পোপ লিও বলেন, যুদ্ধের হুমকি এড়িয়ে শান্তির পরিবেশ তৈরি করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ঘৃণা ও বিভাজনের পরিবর্তে সমঝোতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও জানান, একজন ধর্মীয় নেতা হিসেবে তিনি কখনোই যুদ্ধকে সমর্থন করতে পারেন না এবং সব পক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

