রিজওয়ান , নওগাঁ প্রতিনধি:
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃপক্ষ।
গত ০৪ মে ২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় ডিবি পুলিশের পৃথক দুটি টিম জেলার পোরশা ও পত্নীতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে পোরশা থানাধীন নুছনাহার বাজার সংলগ্ন এলাকায় রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও অপর একজনকে আটক করা হয়। আটককৃত আলামিন (২৩), পিতা রফিকুল ইসলাম, গ্রাম নুছনাহার, থানা পোরশা, জেলা নওগাঁ। তার দেহ তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, পত্নিতলা থানা এলাকায় পরিচালিত আরেক অভিযানে আড়াইল গ্রামের বাসিন্দা আঃ রাজ্জাক (পিতা: নজরুল ইসলাম)-এর বর্গাকৃত জমিতে কলা বাগানের ভেতরে গোপনে গাঁজার গাছ চাষের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বাগান থেকে দুটি বড় ও একটি ছোটসহ মোট তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭ কেজি।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পোরশা ও পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নওগাঁ জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

