নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা মদনের হাওর এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই ইয়াবা করবারিকে আটক করেছে পুলিশ।
বিশেষ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফয়সাল আহাম্মেদের নেতৃত্বে এএসআই কামাল, এএসআই আনোয়ার, এএসআই সাকিবসহ পুলিশে একটি দল রবিবার বিকালে হাওরে অবস্থান নেয়। বিরূন প্রাকৃতিক আবাহাওয়ার মধ্যে গোবিন্দশ্রী ইউনিয়নের বালই ব্রিজ এলাকার উজ্জল মিয়ার মনোহারি দোকানের সামনে দুই ব্যক্তি গতি রোধ করে দেহ তল্লাশি করে তাদের নিকট হতে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো ১। মোঃ রিপন মিয়া (৩০), পিতা-মৃত আব্দুল জব্বার ওরফে রাইনত, ২। মোঃ একরাম হোসেন রাব্বি (২৩), পিতা-মোঃ আব্দুস ছালাম। তাদের বাড়ি খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালী পশ্চিমপাড়া গ্রামে। তারা হাওর এলাকার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, হাওর এলাকার মাদক নির্মূলে জন্য পুলিশের অভিযান অব্যহত আছে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে সোমবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে ১নং আসামি রিপন মিয়ার নামে আরোও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

