Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ট্রাকচাপায় দশম শ্রেণির ছাত্রী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৭ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ,নীলফামারী জেলা

নীলফামারীর ডিমলা উপজেলার সরদারহাট এলাকায় ট্রাকচাপায় মোছা. আরোবী আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোবী আক্তার উপজেলার সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার পিতার নাম মো. আমিনুর রহমান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আরোবী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ডিমলা সদরের দিকে রওনা দেয়। পথে সরদারহাট এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো-ট ১২-৬৮২৯ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরিবারের সদস্যদের ভাষ্য, আরোবী ছিল পরিবারের সবার প্রিয়। হঠাৎ এমন ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ট্রাকচাপানিহতনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম