Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৬ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই 

​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহ। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

​প্রতিনিধি দলটি প্রথমে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ব্যাঙছড়ি মারমা পাড়ায় যান। সেখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প’ পরিদর্শন করেন, হাইকমিশনার। পরিদর্শনকালে তিনি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। উপকারভোগীরা তাদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় এই প্রকল্পের ইতিবাচক প্রভাব এবং বিভিন্ন দিক হাইকমিশনারের সামনে তুলে ধরেন।

​দেবতাছড়িতে সৌরবিদ্যুৎ চালিত পানি প্রকল্প ​পরবর্তীতে প্রতিনিধি দলটি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেবতাছড়ি পাড়া এলাকায় যান। সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের পানির কষ্ট লাঘবে এই প্রযুক্তি কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখেন হাইকমিশনার।
​পরিদর্শনকালে হাইকমিশনারের সাথে ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার অজিত সিংহ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কানাডা সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Tags: কাপ্তাইরাঙ্গামাটিহাইকমিশনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম