Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আ.লীগের ২৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা, গ্রেপ্তার ১

Bangla FMbyBangla FM
১:২৯ pm ০৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ২৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং যুবলীগের বহিষ্কৃত নেত্রী স্বপ্না শান্তা প্রামাণিক (৪০)।

এজাহারে উল্লেখ করা হয়, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচারের উদ্দেশ্যে একটি পরিত্যক্ত ভবনে গোপন বৈঠক করেন আসামিরা। এ সময় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ার পর পুলিশ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই অভিযানে স্বপ্না শান্তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ককটেল সদৃশ ২০টি বস্তু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন:

  • উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল (৮০)
  • সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৪৫)
  • উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট (৪৭)
  • ছাত্রলীগ সভাপতি মাঈনুল আরেফিন সফু (৩২)
  • সাধারণ সম্পাদক মেহেদী হাসান জেভি (৩০)
  • কৃষকলীগ সভাপতি পতিরাম চন্দ্র রায় (৫২)
  • সেচ্ছাসেবক লীগ সভাপতি রশিদুল ইসলাম বাবু (৫২)
  • ইউনিয়নের একাধিক সাবেক চেয়ারম্যানসহ অন্যান্য নেতাকর্মী।

ওসি আশরাফুল ইসলাম বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি
  • দুমকিতে সড়ক দুর্ঘটনায় (অব:)ব্যাংক কর্মকর্তা নিহত
  • সোনামসজিদ সীমান্তে ৫৭৭ বোতল এসকাফ ডিএক্স জব্দ, প্রাইভেট কারসহ আটক ১
  • পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম