Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে সড়ক দুর্ঘটনায় (অব:)ব্যাংক কর্মকর্তা নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৯ pm ১৫, এপ্রিল ২০২৬
in দুর্ঘটনা
A A
0

দুমকি(পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ খান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ এলাকার এ সড়ক দুর্ঘটনা ঘটে। ‎পুলিশ, ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ খান রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদ খান ও ট্রাকচালককে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই হারুন অর রশিদ খানের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, নিহতের স্বজনরা থানায় এসেছেন। তারা আইনগত ব্যবস্থা নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আহত পিকাব ট্রাক ড্রাইভার গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎‎নিহত হারুন অর রশিদ খান অভিবক্ত লেবুখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে এবং দুমকি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খান নাসিমা বেগম ডলির স্বামী। তিনি রুপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১
  • বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ; আমেরিকার ওপর ইতিহাসের বৃহত্তম অবরোধ!
  • ৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থী পেল সাময়িক মনোনয়ন
  • সীমান্তে হাজারো ট্রাকের রহস্যে কাঁপছে বিশ্ব!
  • ইরানের আকাশে ‘নাইট হান্টার’: মধ্যপ্রাচ্যে আকাশযুদ্ধের নতুন সমীকরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম