Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সজনে গাছ রোপণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুষ্টি ও অর্থনৈতিক সম্ভাবনাময় সজনে চাষ সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের পাশে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কৃষি সংশ্লিষ্টরা জানান, সজনে গাছ সহজে জন্মে, কম পরিচর্যায় বেড়ে ওঠে এবং এর পাতা, ডাঁটা ও ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। ভিটামিন ও খনিজসমৃদ্ধ এ গাছ মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এ কর্মসূচির আওতায় দেড় লাখ সজনে গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে সজনে গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্যোক্তারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে একদিকে গ্রামীণ পরিবেশে সবুজায়ন বাড়বে, অন্যদিকে মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি বাড়ির আঙিনায় সজনে চাষ বাড়লে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, সজনে চাষে অতিরিক্ত পরিচর্যা বা স্প্রে প্রয়োজন হয় না, যা এটিকে নিরাপদ ফসল হিসেবে তুলে ধরে। তিনি আরও বলেন, উপজেলার মাটি সজনে চাষের জন্য অত্যন্ত উপযোগী হলেও অনেকেই এর পুষ্টিগুণ সম্পর্কে অবগত নন। নিয়মিত খাদ্যতালিকায় সজনে অন্তর্ভুক্ত করলে পুষ্টির ঘাটতি পূরণ সম্ভব।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়াসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শতাধিক সজনে গাছ রোপণ করা হয়।

Tags: অধিদপ্তরকৃষিগাছরোপণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম