Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৬:০৯ pm ০১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির , গৌরীপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে ২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ও জনতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) আসরের নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।

মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আতাহার আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ মো. কামরুল হাসান, মডেল কেয়ারটেকার আবুবকর ছিদ্দিক, উপজেলা মসজিদভিত্তিক শিক্ষার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন সরকার মিরন, শহীদ বিপ্লবের পিতা বাবুল মিয়া ও শহীদ রাকিবের পিতা আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “জুলাইয়ের সেই রক্তঝরা দিনটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। যারা তৎকালীন ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের চেতনায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এসময় শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম এইচএসসি পরীক্ষার্থীদের
  • যশোরে যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা
  • ‘দিদি নম্বর ১’ নতুন সঞ্চালক হিসেবে ট্রলের শিকার অভিনেত্রী স্বস্তিকা
  • বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • আখাউড়ায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম