Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশি পর্যটক ভিসা চালু;কলকাতা ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ করে আনন্দ উদ্‌যাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ২৯, জুন ২০২৬
in Semi Lead News, ভ্রমণ
A A
0

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বইছে আনন্দের হাওয়া। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।

ব্যসায়ীদের ভাষ্য, বাংলাদেশি পর্যটকরাই নিউ মার্কেট এলাকার ব্যবসার অন্যতম প্রধান চালিকাশক্তি। গত দুই বছর পর্যটন ভিসা বন্ধ থাকায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। অনেক দোকানের বিক্রি ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়, কেউ ঋণ নিতে বাধ্য হন, আবার কেউ ব্যবসাও গুটিয়ে ফেলেন।

ভিসা পুনরায় চালুর ঘোষণার পর নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মারকুইস স্ট্রিটের ব্যবসায়ী সংগঠনগুলো জরুরি বৈঠক করেছে। সেখানে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং সিসিটিভি নজরদারি আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা অতিথিরা যেন আগের মতোই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য।

মারকুইস স্ট্রিট–ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মনোতোষ সাহা বলেন, গত দুই বছর ব্যবসায়ীরা কঠিন সময় পার করেছেন। এখন তারা আশা করছেন, বাংলাদেশি পর্যটকদের আগমনে আবারও নিউ মার্কেটে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।

শুধু পোশাক বা কেনাকাটার দোকানই নয়, হোটেল, রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ, মোবাইল সিম বিক্রেতা, পরিবহনসেবা এবং রিকশাচালকদের আয়ও বাংলাদেশি পর্যটকদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে ভিসা চালুর সিদ্ধান্তে এসব খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ব্যবসায়ীদের বিশ্বাস, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় শুধু নিউ মার্কেট নয়, কলকাতার সামগ্রিক পর্যটন ও বাণিজ্য খাতও আবার চাঙ্গা হয়ে উঠবে। দুই দেশের মানুষের যাতায়াত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Tags: ট্যুরিস্ট ভিসাভিসা চাালুভ্রমণ ভিসা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতা্র
  • পদ্মার চরে আটকে লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী
  • কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
  • সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম