ভ্রমণ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকদের জন্য জাহাজ চলাচল আজ শুরু হয়েছে। ১১৭৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওয়ানা...

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে, নির্দেশনা অমান্য করছে পর্যটক ও হাউসবোট মালিকরা

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর—দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র—এখন পরিবেশগত সংকটের মুখে। হিজল-করচ গাছসহ হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে...

টাঙ্গুয়ার হাওরে পর্যটক বাহী হাউজ বোট চলাচলে নিষেধাজ্ঞা জারি 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর  টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকা ও এর আশপাশে...

প্রকৃতির কোলে নিরিবিলি এক আশ্রয়: সোনাপাহাড়ের ফার্ম হাউজ

প্রকৃতি সংরক্ষণের এক অনন্য প্রয়াস হিসেবে গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের মীরসরায়ের সোনাপাহাড় গ্রামে ছয় একর জায়গাজুড়ে এক শান্ত-নিরিবিলি ফার্ম হাউজ। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক আরও গভীর করতে এই ফার্ম হাউজে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য শুধুমাত্র অবকাশ যাপন নয়, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে একধরনের শিক্ষামূলক ও সচেতনতা তৈরির পরিবেশ তৈরি করা। এখানে লাগানো হয়েছে দেশীয় নানা প্রজাতির ফল ও ফুলের গাছ। আরও রয়েছে একটি মিয়াওয়াকী পদ্ধতিতে গড়া ক্ষুদ্র বন — যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফার্ম হাউজে কাটানো প্রতিটি সকাল শুরু হয় পাখির কিচিরমিচিরে। এখানে নেই শহরের কোলাহল, নেই কৃত্রিম বিলাসিতা। প্রকৃতির নিজস্ব ছন্দে গড়ে ওঠা এই আশ্রয়ে সময় কাটানো মানেই আত্মার এক গভীর প্রশান্তি খোঁজা। খুব শিগগিরই এখানে সিনিয়র সিটিজেনদের জন্য আরামদায়ক প্রকৃতি পাঠ এবং শিশুদের জন্য ব্যতিক্রমী প্রকৃতি-ভিত্তিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিশুদের জন্য থাকবে গাছের সাথে পরিচয়, কীটপতঙ্গ পর্যবেক্ষণ, মাটি ছুঁয়ে শেখার মতো আনন্দদায়ক পরিবেশ শিক্ষা। তবে, এটা বলে রাখা ভালো—যারা আধুনিক রিসোর্ট কালচারের বড় ভক্ত, যাদের ভ্রমণের মূল আকর্ষণ থাকে "বাফে খানা", পুল পার্টি কিংবা ইনস্টাগ্রাম-ফ্রেন্ডলি বিলাসিতা, তাদের জন্য এই সফর নয়। এই ফার্ম হাউজ শুধুমাত্র তাদের জন্য, যারা প্রকৃতিকে ভালোবাসেন, পরিবেশ রক্ষায় আগ্রহী এবং প্রকৃতির কাছাকাছি থাকতে চান। ঈদের ছুটির পর এই প্রকল্প ঘিরে শুরু হবে সফর পরিকল্পনার বিস্তারিত ঘোষণা। থাকবে বুকিংয়ের পদ্ধতি, অবস্থান, যাতায়াত ব্যবস্থা এবং দিনপঞ্জি। প্রকৃতি যদি ডাকে, আপনি কি সাড়া দেবেন?

রানীগঞ্জে নদীর মোহনায় জেগে উঠা এক ভূখন্ড মনোলোভা ‘ধাঁধার চর’

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ  কাপাসিয়ার রানীগঞ্জে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্রের মোহনায় সঙ্গম স্থলে বিন্দু বিন্দু বালি ও পলি জমে...

আড়াইশ বছরের ঐতিহ্যে গাঁথা কিশোরগঞ্জের পাগলা মসজিদ: দেশের শীর্ষ আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান

রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জ ঘিরে রয়েছে নানা ইতিহাস ঐতিহ্য। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে...

সোনামুখি বিলে ফুটেছে গোলাপি পদ্মের রূপকথা, প্রকৃতির টানে ছুটে আসছেন পর্যটকরা

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া: যশোরের শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে অবস্থিত সোনামুখি বিল। বছরের পর বছর পড়ে থাকা নিঃশব্দ এক জলাভূমি,...

পায়ে হেঁটে দেড়’শ কি.মি. পরিভ্রমণে দিনাজপুরের দুই রোভার 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি  প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার...

গাজীপুর সাফারি পার্কে গিয়ে মুগ্ধ দর্শনার্থীরা

আবু সাঈদ গাজীপুর প্রতিনিধি : ঢাকা থেকে ঐতিহ্যবাহী ভাওয়াল গড়ের দূরত্ব মাত্র ৪০ কি.মি.। জীববৈচিত্র্য সমৃদ্ধ এই স্থানটি সব সময়ই...

দেশি-বিদেশি পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

মোহাম্মদ মাসুদ মজুমদার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের রোজার ঈদে পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ টু্রিস্ট এসেছেন তাদের...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist