Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পায়ে হেঁটে দেড়’শ কি.মি. পরিভ্রমণে দিনাজপুরের দুই রোভার 

Bangla FMbyBangla FM
৭:১৪ am ০৮, এপ্রিল ২০২৫
in ভ্রমণ
A A
0

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি 

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের  দুই চৌকস রোভার তারা হলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার

মো:সাব্বির হোসেন শান্ত ও শাহরিয়ার মাহমুদ তাজ।

০৬ এপ্রিল  রবিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে দিনাজপুর জিরো পয়েন্ট হতে যাত্রা শুরু করে আগামী ১০ এপ্রিল  বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন রোভার সদস্যরা। 

সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা করি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ি। মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন এই দুইটি স্লোগান নিয়ে সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা করে সাধারন মানুষ ও পথচারীদের মাঝে  সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করে। 

যাত্রাকালে রোভারদের উৎসাহ দিতে  ছুটে আসেন  দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও  জেলা রোভারের কমিশনার এ কে এম আল আব্দুল্লাহ, জেলা রোভার স্কাউট লিডার ও জেলা রোভারের সাবেক সম্পাদক সাজ্জাদ হোসেন ও জেলা রোভারের সম্পাদক রফিকুল ইসলাম সহ রোভারের নির্বাহী কমিটির সদস্য  রোভার ও গার্ল ইন রোভাররা। 

এ ব্যাপারে জানতে চাইলে জেলা রোভার স্কাউট লিডার ও সাবেক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন,মূলত প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে তাদের এই পথ পাড়ি দেওয়া তারা যেন সকলে সুস্থ ভাবে আল্লাহ রহমতে তাদের গন্তব্য ও নিদিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তাদের এই যাত্রা সফল ও স্বার্থক হউক এই দোয়া করি।

পরিভ্রমণকারী রোভারদের কাছে তাদের অনুভূতির জানতে চাইলে তারা বলেন আমাদের পায়ে হেঁটে দেড়’শ  কি.মি. শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো পাশাপাশি সাধারণ মানুষদের মাঝে আমাদের সচেতনতা বার্তা পৌঁছাতে পারবো। আমরা যেন ভালো ভাবে এই যাত্রা শেষ করে পারি এজন্য সকলে দোয়া করবেন। 

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ বলা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম