Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২১ pm ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর, প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি ও বালি উত্তোলনের দায়ে মো. হাসিব (১৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার সিংহপ্রতাব গ্রামের ইয়াছিন খন্দকারের ছেলে।

সোমবার (১৫ জুন) রাতে সালথা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ।

অভিযানকালে কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা শুধু আইনবিরোধী নয়, এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের আইন প্রয়োগমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

স্থানীয়রা কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Tags: অবৈধজরিমানাফরিদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মন খারাপ হলে কি খাবেন?
  • গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে ইসলামী ব্যাংক
  • চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য আদিবাসী পল্লী
  • অপু-বুবলীকে এক করল ‘ব্রাজিল’
  • আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম