বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ভোর রাতে আফরিন জাহান (১৮) নামে এক সুন্দরী টিকটকারের মৃত্যু হয়েছে| জানা গেছে অজ্ঞাত ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে| তবে এই মৃত্যুকে ঘিরে ˆতরি হয়েছে নানা প্রশ্ন, সন্দেহ ও কৌতুহল।
মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কয়েকজন উঠতি বয়সী তরুণদের মাদক সেবন, অশ্লীল নাচ-গান ও রাতভর তরুণীটির সাথে যৌন কাজে লিপ্ত হওয়া বা গণধর্ষণের মতো ঘটনা| পুলিশ ওই টিকটকার তরুণীর মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে| শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুৃমরুল মহাসড়কের বড়াইগ্রামের আগ্রান সুতিরপার এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই টিকটকার তরুণীর।
এ সময় আহত হয় টিকটকার আফরিন জাহানের সাথে থাকা মোটরসাইকেল আরোহী দুই যুবক| তারা হলেন, গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) ও একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, টিকটকার আফরিন জাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা এলাকায়| সে দীর্ঘ কয়েকমাস যাবত বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ডিলারের মোড় এলাকায় একাই বসবাস করে আসছিলো| সে বিভিন্ন অনুষ্ঠানে মডার্ণ নাচের জন্য ভাড়ায় যেতো বলেও জানা গেছে| সে টিকটক ও নাচের আড়ালে যৌন পেশাতেও জড়িত থাকতে পারে বলে সন্দেহ অনেকেরই।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেদী ও পলক বনপাড়া পৌর শহরের ফলপট্টি থেকে আফরিন জাহানকে গুরুদাসপুরের দিকে নিয়ে যায় এবং ভোরে পৌঁছে দেওয়ার পথে তরুণীটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়| বনপাড়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে তার মৃতদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে| মোটরসাইকেল আরোহী মেহেদী ও পলক নিজ উদ্যোগে গুরুদাসপুর ¯^াস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক মেহেদীর বন্ধু মুঠো ফোনে জানান, টিকটকার আফরিন জাহানকে নাচের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ভাড়ায় নিয়ে আসে| কিন্তু বৃষ্টি হওয়ায় নাচের অনুষ্ঠানটি হয় নাই| তবে সারারাত ওই তরুণীকে কোথায় রাখা হয়েছে জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন| ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে নাচের অনুষ্ঠানের কথা বলে নিয়ে গিয়ে ওই দুই যুবকসহ অন্যান্য বন্ধুবান্ধব মিলে সারারাত নাচ-গান, মাদকসেবন করে এবং যৌন কাজে লিপ্ত বা গণধর্ষণের ঘটনা ঘটেছে ।
যার ফলে তরুণী অসুস্থ হয়ে পড়ে| ভোরে মেহেদী ও পলকের সাথে পেছনের সীটে বসে ফেরার সময় অসুস্থতাজনিত কারণে সীট থেকে মহাসড়কে পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে|
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, নিহত ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে| সেখানে মৃত্যুর কারণ সহ শারিরীকভাবে নির্যাতন হয়েছে কিনা তারও তথ্য চাওয়া হয়েছে| রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে| অপরদিকে থানা পুলিশ ঘাতক ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

