মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন-খোকন বেপারি (লামিয়ার শ্বশুর),রিংকি (লামিয়ার ননদ) এবং লিমা (লামিয়ার ননদ)।
পুলিশ জানিয়েছে,লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান আছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লামিয়ার পরিবারের সদস্যরা দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

