Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ১১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জাতীয় স্বার্থ ও দেশের সব শ্রেণির মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বাজেটের প্রতিটি খাত নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, যা এবারের বাজেটকে ভিন্ন মাত্রা দিয়েছে। এ কারণে জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং সেই প্রত্যাশা বিবেচনায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, বিদ্যমান সীমিত সম্পদের মধ্যেই বাস্তবসম্মত বাজেট তৈরি করা হয়েছে। একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তার ভাষায়, বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমাজের সব শ্রেণির মানুষকে এর অন্তর্ভুক্ত করা। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়িয়ে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরির উদ্দেশ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।

Tags: অর্থমন্ত্রীবাজেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চার ব্যাংকে সাইবার হামলা: ইরানে আর্থিক সেবায় সাময়িক বিঘ্ন
  • বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ
  • এমপি মুফতি আমির হামজার জামিন
  • মাদকসম্রাজ্ঞী ববিতার কুঁড়েঘরে এসি ও বিলাসবহুল জীবনযাপন
  • বিশ্ব রক্তদাতা দিবসে ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম