Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার দিনাজপুরে ধর্ষণের শিকারে ৬ মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১১ pm ০৮, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ, সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

এবার দিনাজপুরে ধর্ষনের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের শিশু। প্রতিবেশী ৬৫ বছরের এক ব্যক্তির দ্বারা ধর্ষণের ওই ঘটনা মিমাংসার নামে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টাও হয়েছে। মিমাংসায় ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে দেড় লাখ টাকা দেনমোহর ও ২ শতক জমি লিখে দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।

তবে শিশুটি চায় ঘটনার উপযুক্ত বিচার। সংবাদকর্মী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবারসহ পালিয়ে যায় অভিযুক্ত। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ, আর পুলিশ বলছে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা।

বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ওই শিশুটির বাড়িতে যাওয়া হলে এগিয়ে আসেন প্রতিবেশীরা। একে একে মুখ খুলতে থাকেন তারা। ১২ বছর বয়সী শিশুর পেটে বড় হচ্ছে আরেক শিশু। এলাকারই প্রতিবেশী ব্যক্তির দ্বারা ধর্ষনের শিকার হয়ে অন্তঃসত্তা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীও। জানিয়েছেন, বিষয়টি গোপনে মিমাংসা করা হয়েছে। তবে এমন ঘটনায় মিমাংসা না, উপযুক্ত বিচার চায় এলাকাবাসী। পাশাপাশি ওই শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়ারও দাবি জানিয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৬ মাস আগে শীতকালীন সময়ে নানীর জন্য দোকানে পান আনতে গিয়েছিল শিশুটি। পথিমধ্যে একই এলাকার নূর ইসলাম শিশুটিকে মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষন করে। পরে বিষয়টি জানাজানি না করতে দেওয়া হয় হত্যার হুমকিও। এরপর আরও কয়েকবার শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

গত এক মাস আগে শিশুটির চেহারায় অস্বাভাবিকতা লক্ষ্য করে শিশুটির মামী। পরে পরীক্ষা করে দেখেন যে শিশুটি অন্ত:সত্বা। এরপর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা খুলে বলে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে, সপ্তাহখানেক আগে স্থানীয়দের মাধ্যমে মিমাংসার নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ৬৫ বছরের অভিযুক্তের সাথে ওই নাবালিকার হয় কথিত বিয়েও। একটি খাতাতে ওই শিশুটির সই-স্বাক্ষর নিয়ে বলা হয় বিয়ে হয়ে গেছে। বিনিময়ে দেড় লাখ টাকা মোহরানা ও দুই শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত।

কথা হলে ওই শিশুটি বলে, ‘আমি সন্ধ্যায় পান কিনতে যাই। এসময় আমাকে হঠাৎ করে এসে আমার মুখ চেপে ধরে আমাকে চিৎকার করতে দেয়নি। পরে আমার সাথে খারাপ কাজ করে। এরপর এ বিষয়ে আমি কাউকেই কিছু বলি নাই। আমার পেটের ভিতর কি যেন থলবল (নড়াচড়া) করে। খেতে গেলে বমি বমি লাগে।

গত মাসে ডাক্তার পরীক্ষা করে বলেন এখন পাঁচ মাস হয়েছে। বর্তমানে আমর কোনো চিকিৎসা চলছে না। আমি এর বিচার, তার ফাঁসি চাই। যেদিন মীমাংসা হয় সেদিন আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমার মতামত নেয়া হয়নি। আমি তাকে স্বামী হিসেবে মেনে নিতে চাই না। সন্তানটি ভূমিষ্ঠ হলে আমি তাকে সন্তানটি ফেরত দিয়ে চলে আসবো, তালাক দিবো।

মেয়ের মামী বলেন, মেয়েটির স্বভাব দেখে আমার কিছুটা অদ্ভুত লাগে। এরপর আমি একদিন বুঝতে পারি সে গর্ভবতী। পরবর্তীতে এলাকায় জানাজানি হলে এলাকার সবাই মিলে এবিষয়টি সমাধান করে। সেসময় আমি সেখানে ছিলাম না। আমাদের কাউকে জানানো হয়নি।
মেয়ের মা বলেন, একলাখ পঞ্চাশ হাজার টাকা ও দুই শতক জমি দিতে চয়েছে আমাদের। টাকা এবং জমি কিছু পাই নাই এখনো। এখন জমি দিয়ে আমার মেয়ে ভবিষ্যতে কিছু করে খেতে পারবে। এই ঘটনা হওয়ার পর গ্রামের সবাই মিলে দুই জনের বিয়ে দেয়।

মেয়ের বাবা বলেন, হটাৎ করেই আমি জানতে পারি আমার ছয়মাস গর্ভবতী। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার মেয়ের জীবন ঝুকিপূণ। তাই ওই লোকের সাথেই আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমার আর কিছু করার নাই। আমি ভালোভাবে চলাচল করতে পারি না। এরমধ্যে শুধু একবার চেকআপ করা হয়েছিলো, চেকআপ করে দেখা যায় আমার মেয়ে ছয় মাসের গর্ভবতী। ওই লোকের বয়স ৬০ থেকে ৬৫ এর মধ্যে যা আমার থেকে বয়সের থেকেও বেশি। আমিতো চলাফেরা করতে পারি না, আমি সংসার চালাবো কিভাবে এই চিন্তা করো আমি বিয়ে দিয়ে দেই।

এই ঘটনায় অভিযুক্ত নূর ইসলামের বাড়িতে যাওয়া হলে তার বাড়িতে তালা দেয়া দেখতে পাওয়া যায়। এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলেই বাড়ি থেকে স্ত্রী-সন্তান সবাই মিলে পালিয়ে গেছে। তার বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতেই ওই মেয়েটির বাড়িতে গিয়ে ভিকটিম ও পরিবারের সাথে কথা বলেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি শীতের সময়। ১২ বছর শিশুকে ফুসলিয়ে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করেন। পরে শিশুটি অন্ত:সত্বা হলে বিষয়টি জানাজানি হয়। পরে লোকলজ্জার ভয়ে এবং মেয়েকে দেড় লাখ টাকা ও ২ শতক জমি লিখে দেয়ার কথা বলে কাজী ডেকে বিয়ের ব্যবস্থা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কথা না রাখায় বিষয়টি জানাজানি হয়। পরিবারের সদস্যরা আমাদেরকে সকল ঘটনা বলেছেন।

এই সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে আসামীকে গ্রেফতার করা হবে। আপোষ-মিমাংসার বিষয়ে তিনি বলেন, মামলা হবে, মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে যার যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন প্রয়োজন সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিবো।

Tags: ৬ মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশুঅপরাধদিনাজপুরে ধর্ষনের শিকারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক ম‌হিলা আটক
  • যশোরে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগ, আটক ২
  • খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • পাহাড়ী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ
  • বেরোবিতে ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে ইসমাইল – মাহিম মুনতাসির 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম