Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে ইসমাইল – মাহিম মুনতাসির 

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২২ pm ০৮, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি :
ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ ঠাকুরগাঁও জেলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ।কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মাহিম মুনতাসির ।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী এক বছরের জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মুন্না বিশ্বাস ,রনি শর্মা শাহরিয়ার সোহাগ ও সহ সভাপতি মোঃ ফরহাদ আহমেদ সিমন,মোঃ রাসেল রেজা,সাগর চন্দ্র রায় ওকুমকুম স্বর্ণা মিশু
সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক আরভিন ইসলাম রশিদুল ,বিথি আক্তার ,তারেক পাশা ,নয়ন হাবিব,আশরাফুল ইসলাম কোষাধক্ষ আরিফুর ইসলাম রানা ও সহ কোষাধক্ষ নাজমিন আক্তার দোলা ,দপ্তর সম্পাদক মিনফিকুল ইসলাম মিম ,সহ-দপ্তর সম্পাদক আবিদা সুলতানা রাখী ও মোঃ সকিব ,প্রচার সম্পাদক মোঃ সাব্বির হোসেন ,সহ প্রচার সম্পাদক আব্দুর রশিদ ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহিম মুনতাসির বলেন ঠাকুরগাঁও কল্যাণ সমিতি আমার আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই এই সংগঠনের সাথে যুক্ত আছি। এর আগে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিবছর ঠাকুরগাঁও থেকে প্রায় ৯০ জনের বেশি শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং বর্তমানে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত। তাদের স্বার্থে কাজ করতে চাই এবং আমাদের ঠাকুরগাঁওকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাই। সিনিয়র-জুনিয়রের বন্ধন অটুট রেখে ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, বেরোবিকে আরও শক্তিশালী করতে এবং ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, রংপুরের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।
নবনির্বাচিত সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। “এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি বড় একটি অঙ্গীকার। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও জেলার ঐতিহ্য তুলে ধরতে কাজ করতে চাই। মতভেদ নয়, ঐক্য ও সৌহার্দ্যের ভিত্তিতে একটি সক্রিয় ও কার্যকর জেলা সমিতি গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের আকাশে ‘রহস্যময়’ আলো
  • বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজাসহ এক ম‌হিলা আটক
  • যশোরে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিক ভাবে সহযোগীতা করার অভিযোগ, আটক ২
  • খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • পাহাড়ী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম