Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৮ pm ১১, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার একটি জনকল্যাণমুখী বাজেট উপস্থাপন করেছে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

মাহদী আমিন জানান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা, নারী-শিশু কল্যাণ, অবকাঠামো, জ্বালানি এবং পরিবেশসহ ১২টি গুরুত্বপূর্ণ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, ভোজ্যতেল ও মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে, যাতে বাজারদর নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের ব্যয় কমে।

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার পাশাপাশি কৃষকদের জন্য সার, বীজ, সেচ ও কৃষি বীমা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা ও সহায়তা বৃদ্ধির কথাও তুলে ধরেন।

উপদেষ্টা বলেন, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, সহজ শর্তে ঋণপ্রদান এবং কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি নিশ্চিত করাই এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। তরুণ ও নারীদের জন্য স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনগণের অর্থ আরও বেশি উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয়।

মাহদী আমিনের মতে, গণতন্ত্র ও জনগণের আস্থাকে ভিত্তি করে প্রণীত এই বাজেট দেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের পথে নতুন গতি যোগ করবে।

Tags: গণতান্ত্রিকমাহদী আমিন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাজেটে শুল্ক–কর পরিবর্তন: কোন পণ্যের দাম বাড়বে, কোনটা কমবে
  • করমুক্ত আয়সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি করার প্রস্তাব
  • প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২৬ কোটি টাকা বরাদ্দ
  • ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা
  • পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম