Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৮ pm ১৫, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আগামী দুই মাস দেশে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং নিয়মিত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে।

তিনি বলেন, বর্তমানে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে, যার মাধ্যমে স্বাভাবিক চাহিদা পূরণ সম্ভব।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রতিমাসে জ্বালানির দাম পরিস্থিতি অনুযায়ী সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা করা হয়েছে। আগামী মাসে মূল্য সমন্বয়ের বিষয়টি বাজার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে।

ঢাকায় পেট্রোল পাম্পগুলোতে অতিরিক্ত ভিড়ের বিষয়ে তিনি বলেন, এটি মূলত ‘প্যানিক বায়িং’ থেকে সৃষ্টি, বাস্তবে জ্বালানির কোনো ঘাটতি নেই। ঢাকার বাইরে এ ধরনের সমস্যা দেখা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিল্পখাতে ডিজেল সরবরাহে কোনো ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী নিয়মিত সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারিভাবে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার ও আমদানি পরিস্থিতি বিবেচনায় আগামী সময়ে ক্রুড অয়েল সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: জ্বালানিজ্বালানি সরবরাহমনির হোসেন চৌধুরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: নাহিদ ইসলাম
  • রংপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
  • মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • শ্রীমঙ্গল হুগলিয়ায় অজগর উদ্ধার করলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম