জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিট শিল্প পল্লি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি বাসে অনেক যাত্রী পরিবহন করা হয়, তাই ডিজেলের দাম বাড়লেও প্রতি যাত্রীর ওপর তার প্রভাব সীমিত হওয়ার কথা। একইভাবে নিত্যপণ্যের দামেও বড় ধরনের পরিবর্তনের যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট থাকলেও দেশের শিল্প উৎপাদন ব্যাহত হবে না। ভবিষ্যতে বিনিয়োগকারীদের ফুয়েল-নির্ভর শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্পে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিটিএমসি’র বিভিন্ন প্লটে থাকা দখল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী।

