Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৮ am ০২, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটি নিয়মিত কাজ করছে এবং এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইইউপিএইচপিএসপি প্রকল্পও এ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, নানা উদ্যোগ গ্রহণের পরও বিভিন্ন এলাকায় মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তাই শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতামূলক প্রচার আরও জোরদারের প্রয়োজন রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সরকার একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সেমিনারে বক্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত আইইউপিএইচপিএসপি প্রকল্পের উদ্দেশ্য হলো নগর এলাকায় প্রতিরোধমূলক জনস্বাস্থ্যসেবা সম্প্রসারণ, রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ সংক্রামক রোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, আইইউপিএইচপিএসপি প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: ডেঙ্গুমির্জা ফখরুলসচেতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটিকাটা নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
  • শাহজাদপুরে যমুনার ভয়াবহ তান্ডবে নিঃস্ব চরের শত শত মানুষ
  • কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প
  • নওগাঁয় ছাত্রীকে ইভটিজিং করায় যুবক কারাগারে
  • পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বাউফলে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম