Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৬ pm ০৮, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের সময় যদি কোনো ধারা দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে চুক্তির কাঠামোর মধ্যেই তা সংশোধনের সুযোগ থাকে। তবে এটি একতরফাভাবে বা ইচ্ছেমতো পরিবর্তন করা সম্ভব নয়।

শুক্রবার (৮ মে) সিলেট-এর বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে চুক্তি হলে তা হঠাৎ করে বাতিল বা পরিবর্তন করা যায় না। তবে বাস্তবায়নের সময় যদি দেখা যায় কোনো ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তাহলে সংশোধনের সুযোগ আন্তর্জাতিক নিয়ম ও চুক্তির শর্তের মধ্যেই থাকে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক চুক্তিতে দুই পক্ষের স্বার্থই বিবেচনায় নেওয়া হয়, যাতে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় চুক্তিতে আবেগ নয়, কূটনৈতিক বাস্তবতাই বেশি গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি নিত্যপণ্যের দাম নিয়েও কথা বলেন এবং সতর্ক করে জানান, জ্বালানির কারণে মূল্যস্ফীতি বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Tags: বাণিজ্যবাণিজ্যমন্ত্রীযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তামিলনাড়ুর রাজনীতিতে বড় চমক থালাপতি বিজয়
  • বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • নিখোঁজ তরুণী উদ্ধার ও পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
  • শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম