(মুহম্মদ আবুল বাশার):
ময়মনসিংহ নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র জয়নুল আবেদীন পার্ক পরিদর্শন করেন ময়মনসিংহ-৪ আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। (শনিবার) দুপুরে পরিদর্শনকালে পার্কের সার্বিক পরিবেশ,পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা এবং সৌন্দর্য্যবর্ধন কার্যক্রম ঘুরে দেখেন নেতৃবৃন্দ।
এ সময় পার্ককে আরও আকর্ষণীয়, নিরাপদ-পরিবারবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন শেষে তারা বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন,আধুনিক ও মানসম্মত বিনোদন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

