Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালপুরে বিচারকের বাসায় চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জামালপুর প্রতিনিধি :

জামালপুর শহওে সিভিল জজ আহমাদুল কবির শাকিল ও সিভিল জজ নুসরাত জেরিন জেনি নামে দুই বিচারকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার সিসি ক্যামেরা বিকল করে গ্রীল ভেঙ্গে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকাসহ চুরি হয়। দুই বিচারক সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা ওই বাসার ভাড়াটিয়া।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার( ৩০ জুন) দিবাগত রাতে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির শাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন ঘটনার সময় বাসায় ছিলেন না। তারা বাসায় না থাকায় কে বা কারা বাসার গ্রীল ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে  স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। রাত ৮ ঘটিকার সময় বাসায় ফিরে বাসার তালা খোলার চেষ্টা করেন। তালা খুলতে না পেরে তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হন।

বাসার মালিক আনোয়ার হোসেন বলেন, বাসায় সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু ঘটনার সময় সিসি ক্যামেরা বিকল ছিলো। তিনি বলেন, পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটেছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলমান। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইনগত প্রক্রিয়া শুরু হবে।

Tags: জামালপুরবিচারক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রথম বছরেই ট্রাম্পের ক্রিপ্টো সাম্রাজ্যের আয় বিলিয়ন ডলার ছাড়াল
  • আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: জামায়াত আমির
  • জয়পুরহাটের আক্কেলপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার
  • প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ খোদেজা আক্তার
  • বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে আসা ৪ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম