Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ খোদেজা আক্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২০ pm ০১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ,

প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ,

এস কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে আবাদি জমির পাশ থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে এক পরিবারের বসতভিটা, আবাদি জমি ও একটি সরকারি সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা খোদেজা আক্তার।
লিখিত অভিযোগে খোদেজা আক্তার জানান, যমুনা নদীর শাখা নদীর ভাঙনে তার নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে তিনি অন্যের জায়গায় একটি ঘর তুলে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন নদীগর্ভে থাকার পর প্রায় দুই বছর আগে তার জমি পুনরায় জেগে ওঠে। এরপর থেকে ওই জমিতে বাদামসহ বিভিন্ন ফসলের আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
তার অভিযোগ, স্থানীয় মো. আ. ছালাম (পিতা: মৃত আ. মজিদ), মো. নান্নু মিয়া (পিতা: বাচ্চু মিয়া) এবং মো. রনি (পিতা: মো. আবুল কালাম আজাদ) জোরপূর্বক তার জমির পাশেই অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কেটে বিক্রি করছেন। এতে তার আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বসতভিটা ভাঙনের মুখে পড়েছে। একই সঙ্গে পাশের সরকারি রাস্তাটিও ক্ষতির আশঙ্কায় রয়েছে।
খোদেজা আক্তার আরও অভিযোগ করেন, তিনি মাটি কাটা বন্ধ করতে গেলে অভিযুক্ত ছালাম ও তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। বিষয়টি স্থানীয়দের জানালেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত ছালাম উপজেলা যুবদলের সদস্য সচিব এবং নান্নু মিয়া চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় তাদের প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে ভয় পাচ্ছেন।
ভুক্তভোগীর দাবি, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে তার একমাত্র সম্বল বসতভিটা এবং আবাদি জমি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ করা না হলে তার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পাশাপাশি সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়বে।
এ অবস্থায় সরেজমিন তদন্ত করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খোদেজা আক্তার।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবৈধভাবে মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
Tags: অবৈধ মাটি কাটাপ্রভাবশালীমানিকগঞ্জের দৌলতপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে মেক্সিকোর জয় উদ্‌যাপনে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত দুজনের
  • শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
  • কোকের বোতলে ঘাস নিধনের ঔষধ পানে যুবকের মৃত্যু!
  • প্রথম বছরেই ট্রাম্পের ক্রিপ্টো সাম্রাজ্যের আয় বিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম