Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপে মেক্সিকোর জয় উদ্‌যাপনে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত দুজনের

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ০১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৪০ বছর পর জয় পাওয়ার আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর রাজধানী মেক্সিকো সিটিতে বিজয় উদ্‌যাপনের সময় সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে হাজারো সমর্থক মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন। অতিরিক্ত ভিড়ের মধ্যে একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দুর্ঘটনাটি ঘটে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪৪ বছর বয়সী এক ব্যক্তি এবং ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্যও এসেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, কোলোনিয়া জুয়ারেজ এলাকা থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, উদ্‌যাপনের সময় আতশবাজির বিকট শব্দে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টায় সরু সড়কে হুড়োহুড়ি শুরু হলে অনেকেই পদদলিত হন এবং শ্বাসকষ্টে আক্রান্ত হন।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে প্রশাসন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

Tags: বিশেষ নিউজবিশ্বকাপমেক্সিকো
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা
  • শরীয়তপুর নির্বাচন অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ঘুষের অভিযোগ
  • বিশ্বকাপে মেক্সিকোর জয় উদ্‌যাপনে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত দুজনের
  • শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম