Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৫ pm ২৩, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়নের পশ্চিম জেটিঘাট এলাকায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। চোর চক্র দোকানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় দোকানে কোনো পাহারাদার বা মালিক ছিলেন না বলে জানা গেছে।ভুক্তভোগী দোকান মালিক মো. নিজাম উদ্দিন জানান, প্রতিদিনের মতো আগের দিন রাতে বেচাবিক্রি শেষ করে যথানিয়মে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান।

আজ সকালে দোকান খোলার পর তিনি দেখতে পান দোকানের ভেন্টিলেটরটি ভাঙা এবং ভেতরের সমস্ত মালপত্র চারদিকে এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

​তিনি ধারণা করছেন, গভীর রাতে কোনো এক সময়ে চোরেরা ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। দোকান মালিকের দাবি— চোর চক্রটি দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের দামি সিগারেট, নামী-দামী কসমেটিকস সামগ্রীসহ প্রায় ২ লক্ষ টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।​
দোকান মালিক মো. নিজাম উদ্দিন জানান, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকালে এসে দেখি সব শেষ। আমার প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ চুরির এই ঘটনাটি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শনাক্ত করতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেএদিকে এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, ইদানীং কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকাসক্ত একশ্রেণীর কিশোর ও যুবক মূলত নেশার টাকা জোগাড় করতেই প্রতিনিয়ত এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটাচ্ছে। এলাকাবাসী অতিসত্বর এলাকায় পুলিশের রাত্রিকালীন টহল জোরদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুবদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুরে প্রতিবাদ মিছিল
  • পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ
  • সিরাজদিখানে পানি উন্নয়ন বোর্ডের ভাঙনরোধ প্রকল্পে অর্থ আদায়ের অভিযোগ
  • সালমান শাহর মরদেহ তোলার অনুমতি বাতিল করলেন আদালত
  • কাউখালীতে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম