Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৮ pm ১৬, জুলাই ২০২৬
in Lead News, সোশ্যাল মিডিয়া
A A
0
 ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

 ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

 ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ শীর্ষক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভুয়া পরিচয় ও কলেজের আইডি কার্ড ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ঢাকার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় এই জিডিটি দায়ের করেন (জিডি নম্বর- ৯০৫)।

জিডির বিবরণ থেকে জানা যায়, রুবাইয়া মেহজাবিন সূহি মাইলস্টোন কলেজের (কলেজ কোড- ৮০৭৪) ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে মারাত্মক শৃঙ্খলাজনিত অপরাধের কারণে ঢাকা শিক্ষা বোর্ডের পূর্বানুমতি সাপেক্ষে তাঁকে ইতিপূর্বে মাইলস্টোন কলেজ থেকে ছাড়পত্র বা ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বহিষ্কার করা হয়। ফলে বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং কলেজের নাম বা পরিচয় ব্যবহার করার কোনো আইনি অধিকারও তাঁর নেই।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, সূহি মাইলস্টোন কলেজের পুরোনো আইডি কার্ড ঝুলিয়ে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলনে অত্যন্ত উসকানিমূলক ও বিতর্কিত বক্তব্য প্রদান করছেন। তিনি মাইলস্টোন কলেজের নিয়মিত শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের নাম ও ভুয়া পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে তীব্র বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

এ পরিস্থিতিতে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনি প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে জিডিটি দায়ের করেন। তুরাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tags: ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন
  • ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানি ঘাটতি ১ লাখ ৯০ হাজার টন
  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
  • নীলফামারীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার
  • পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম