Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ১৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
'জুলাই ৩৬ স্মরণিকা' কমিটি থেকে ববির দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন

'জুলাই ৩৬ স্মরণিকা' কমিটি থেকে ববির দুই শিক্ষকের অব্যাহতি চেয়ে আবেদন

‎ববি প্রতিনিধি:

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের অংশ হিসেবে ‘জুলাই ৩৬ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটি” থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই শিক্ষক অব্যাহতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুই শিক্ষকের অব্যাহতি না দিয়ে উল্টো তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছেন বলে জানা গেছে।
‎
‎খোঁজ নিয়ে জানা গেছে, স্মরণিকা কমিটির সদস্য থেকে অব্যাহতি চাওয়া ঐ দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহার।
‎
‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, জুলাই অভ্যুত্থানের স্মরণিকা প্রকাশের যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা স্থায়ী দলিল সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমন একটি দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকদের অব্যাহতি চাওয়া হঠকারী সিদ্ধান্ত। তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ই জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়।
‎
‎জুলাই স্মরণিকা কমিটির একধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, স্মরণিকা কমিটিতে থাকা কিছু শিক্ষকের অসহযোগিতার কারনে কাজটি করতে দেরি হচ্ছে। এছাড়াও লেখাও কম জমা হয়েছে বিশেষ করে শিক্ষক-কর্মকর্তারা হাতেগোনা কয়েকটি লেখা দিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ায় লেখা জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হবে বলে জানান।
‎
‎এ বিষয় জানার জন্য উপরে উল্লেখিত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহারকে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও কেনো সাড়া পাওয়া যায়নি।
‎
স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা বলেন, আমাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ার কারনে সময় ১৫দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। কে বা কোন শিক্ষকরা অব্যাহতির আবেদন করেছেন কি না সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুম অর রশিদকে একাধিকবার কল দিয়ে যোগাযোগ সম্ভব হয়নি।

Tags: আবেদনজুলাই ৩৬ স্মরণিকাশিক্ষক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার
  • হরমুজের পর লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের
  • শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা
  • সিংগাইরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
  • বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজে কমিটি গঠন নিয়ে ক্ষোভ, অধ্যক্ষকে ৩ দিনের আল্টিমেটাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম