Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

Tanazzina TaniabyTanazzina Tania
8:56 am 12, November 2025
in Top Lead News, সারাদেশ
A A
0

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যার হিমেল হাওয়া ও মাঠ-ঘাটে জমে থাকা শিশির জানিয়ে দিচ্ছে—শীত আসছে আরও কাছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। মাঠ-ঘাট, গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের রাস্তাঘাট পর্যন্ত সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।

অটোচালক তারেক আলী বলেন, “সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা দেখা যায় না। যাত্রীও পাওয়া যাচ্ছে না আগের মতো।”

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে জরুরি কাজে বের হতে হচ্ছে, কিন্তু ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশা ছড়িয়ে থাকবে চারপাশে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা দেখা যেতে পারে। এতে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা পায়, ফলে রাতে তাপমাত্রা দ্রুত কমে যায় এবং সকালে ঘন কুয়াশা তৈরি হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

Tags: আবহাওয়া অফিসতেঁতুলিয়াশীতের আমেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
  • ‘ওসমান হাদি শঙ্কামুক্ত নন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ’
  • যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মুসলিম নাগরিক
  • সৈয়দপুরে পেঁয়াজ চাষে ইউপি মেম্বার আনোয়ারুের সাফল্যে উদ্বুদ্ধ অনেকে
  • বাংলাদেশী নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম