Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ আগস্ট কাপ্তাইয়ে যাত্রা শুরু হচ্ছে প্রথম ‘এসডিজি ভিলেজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ২৭, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ আগস্ট কাপ্তাইয়ে যাত্রা শুরু হচ্ছে প্রথম ‘এসডিজি ভিলেজ

প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ আগস্ট কাপ্তাইয়ে যাত্রা শুরু হচ্ছে প্রথম ‘এসডিজি ভিলেজ

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):
রাঙামাটির কাপ্তাই উপজেলায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। সভা চলাকালীন ঢাকা থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এসডিজি ভিলেজ প্রজেক্ট ডাইরেক্টর ও উপসচিব মো. জুবায়ের।

সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন। যা সারা দেশের জন্য একটি অনন্য রোল মডেল হিসেবে কাজ করবে। জাতিসংঘ ঘোষিত ১৭টি বৈশ্বিক লক্ষ্য—যেমন দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ সার্বিক টেকসই উন্নয়নের সুফল এই গ্রামের মানুষ ভোগ করবেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—
এসডিজি ভিলেজ প্রকল্পের কোর্ডিনেটর মনজুরুল হক,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী,কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান, কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম চৌধুরী,বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল,রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,কাপ্তাই উপজেলা জামাতে আমীর মো: হারুনুর রশিদ, কাপ্তাই বিএনপির, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল টিএসও ডা. রুইহ্লা অং মারমা, ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইলিয়াস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী হেডম্যান, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে পাকন পিঠা ও নকশিকাঁথায় নারী উদ্দোক্তার আশার স্বপ্ন
  • ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মঙ্গলবার স্পিকারের সঙ্গে ইসির বৈঠক
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা সম্পন্ন
  • শেখ হাসিনা ও বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম