Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার মান সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট ধারণা নেই: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ১২, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাড়লেও তাদের শিক্ষার মান নিয়ে স্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে একটি সুস্পষ্ট মূল্যায়ন কাঠামো এখনো গড়ে ওঠেনি। ফলে শুধু সংখ্যার দিক থেকে অগ্রগতি হলেও মানের দিক থেকে অগ্রগতি কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, একসময় বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর উচ্চশিক্ষা ব্যবস্থা অনেকটাই নির্ভরশীল ছিল, তবে এখন সেই পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো জরুরি।

ড. ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী “নিড বেসড এডুকেশন” এবং দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে পারে।

তিনি বলেন, এখন সময় এসেছে শুধু সংখ্যাগত সম্প্রসারণ নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেওয়ার।

Tags: বিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে ভিসি অপসারণ ও হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি
  • অভিনয়ে পারদর্শী শেখ হাসিনা ও তার দলকে জনগণ ‘থু ‍থু’ দেবে: স্পিকার
  • পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা
  • মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১১ দিন পর ভারতে মিলল মরদেহ
  • পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৬ নেতা বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম