আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামের অসংখ্য পীর আউলিয়া ও সূফি সাধকদের মধ্যে অন্যতম প্রখ্যাত সূফিসাধক ও অলিয়ে কামেল হযরত আজু শাহ (রাহঃ) এর বার্ষিক ১০৪ তম পবিত্র ওরশ মোবারক গতকাল ৩ জুলাই, বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদস্থ দামুয়াপুকুর পাড়স্থ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গনে অসংখ্য ভক্ত ও আশেকানরা জিয়ারতের জন্য আসেন। নগরীর সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবছর প্রখ্যাত এই অলির দরবারে নিজেদের মনোবাঞ্ছনা পূর্ন করতে মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হয়ে থাকেন। মাজারের খাদেম বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান জিয়া বলেন, আমরা প্রতিবছর বার্ষিক এই ওরশ শরীফে আগত ভক্ত ও আশেকানদের মাঝে তবারুক বিতরণ ও নিরাপদে জিয়ারতসহ বিভিন্ন সেবাশুশ্রূষা দিয়ে খেদমত করে যাচ্ছি। উল্লেখ্য এই অলিয়ে কামেলের নামে আজু শাহ (রহঃ) সড়ক ও আজু শাহ (রহঃ) বাই লেইন নামে বেশ কয়েকটি স্থানের নামকরণ করা হয়েছে।

