Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসনাতের সভা ঘিরে লন্ডনে উত্তেজনা, পুলিশের হাতে আটক ৩

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৮ am ১৬, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সভাকে কেন্দ্র করে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ।

সোমবার স্থানীয় সময় ইস্ট লন্ডন মসজিদের কাছে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আয়োজকদের দাবি, অনুষ্ঠান শুরুর আগেই সভাস্থলের বাইরে কিছু প্রবাসী আওয়ামী লীগ সমর্থক বিক্ষোভে অংশ নেন। একই সময়ে এনসিপির সমর্থকরাও সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর কঠোর পুলিশি পাহারায় হাসনাত আবদুল্লাহ সভাস্থলে পৌঁছে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তাকেও পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করতে দেখা যায়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীরা একটি পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরে তারা কাছের একটি রেস্টুরেন্টে প্রবেশ করলে সেখানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক ডিমের আঘাতে আক্রান্ত হন বলে জানা যায়। পরবর্তীতে তার সঙ্গে এক আওয়ামী লীগ নেতার বাকবিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, তাদের নেতাদের সফরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tags: আটকপুলিশহাসনাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থের অভাবে আটকে রেলপথ প্রকল্প, হতাশায় স্থানীয়রা
  • নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার
  • বেনামি চিঠির আড়ালে হয়রানি, তদন্তের দাবি জোরালো
  • মন্ত্রীর নির্দেশে তদন্তে গড়ল না অভিযোগ, নজরুলের দাবির প্রমাণ অনুপস্থিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম