Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টেকনাফে বাস দুর্ঘটনা: তাৎক্ষণিক উদ্ধার অভিযানে বিজিবি, আহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ২৩, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আনুমানিক সকাল সাড়ে ১১টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পালকী পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০২৩২) দমদমিয়া বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাটের পাশে নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ শুরু করেন। বিজিবি সদস্যদের সাহসিকতা, তৎপরতা ও পেশাদার উদ্ধার অভিযানের ফলে বাসে থাকা সকল যাত্রীকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

এই দুর্ঘটনায় ২ জন নারী এবং ১ জন শিশু গুরুতর আহত হয়েছেন। বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

২ বিজিবি কর্তৃপক্ষ জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত রক্ষা করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কর্মকাণ্ডে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

Tags: বাংলাদেশসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ঘিরে জমি ক্রয়-বিতর্ক, পদত্যাগ দাবি তৃণমূলের
  • কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত
  • ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে: নেতানিয়াহু
  • বান্দরবান জেলা সমাজ কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
  • কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম