Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো বিশ্বাস নেই’, সিরিয়াস হলেই আলোচনায় বসবে তেহরান: আরাঘচি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪০ pm ১৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা না থাকায় ওয়াশিংটন যদি সত্যিকারের আন্তরিকতা দেখায়, তবেই কেবল আলোচনায় বসতে রাজি হবে তেহরান। শুক্রবার (১৫ মে) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনা এখনো স্থগিত অবস্থায় রয়েছে।

আরাঘচি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত দেশগুলোর জাহাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে। একই সঙ্গে ওই পথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার আহ্বান জানান তিনি।

তার ভাষায়, হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। যুক্তরাষ্ট্রের ‘বিরোধপূর্ণ বার্তা’ আলোচনার পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগ পুরোপুরি ব্যর্থ না হলেও তা এখন জটিল পর্যায়ে রয়েছে বলে জানান আরাঘচি। তিনি বলেন, তেহরান যুদ্ধবিরতির সুযোগ রেখে কূটনৈতিক সমাধান চায়, তবে প্রয়োজনে সংঘাতে ফেরার প্রস্তুতিও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য শেষের দিকে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

তবে আরাঘচি বলেন, মধ্যস্থতায় যেকোনো দেশ এগিয়ে এলে, বিশেষ করে চীন—তাদের ভূমিকা তেহরান স্বাগত জানাবে।

Tags: আরাঘচিতেহরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্রে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি ‘মাস্টার শুক্কুর’ গ্রেফতার
  • মধ্যনগরে একাধিক কর্মসূচিতে এমপি কামরুজ্জামান কামরুল
  • প্রতিটি উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাছির মোড়লের নেতৃত্বে মিছিল
  • আদাবরে ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম