Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান : ডা. জাহেদ

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৩৩ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে ফিরবেন? যদিও দলীয় নেতাকর্মীদের বড় একটি অংশ তাঁর দ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, তবে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ডা. জাহেদ উর রহমান বলছেন, নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং এটি তাঁর সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত।

শনিবার (৬ ডিসেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে যে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। তিনি এটিকে “মতলববাজি” উল্লেখ করে বলেন, এর উদ্দেশ্য শুধু নির্বাচনের আগে অস্থিরতা ছড়ানো।
“বিএনপি কিংবা তারেক রহমান কেউই নির্বাচন ঠেকাতে চান না। বরং নির্বাচন বর্জন করলে লাভবান হবে প্রতিদ্বন্দ্বী শক্তি”, যোগ করেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এখানে নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতি এবং আইনগত জটিলতা সবকিছুই জড়িত।

তিনি মন্তব্য করেন, “তারেক রহমান চাইলে এখনই ফিরতে পারতেন, কিন্তু কিছু স্পর্শকাতর বিষয় আছে যা তিনি প্রকাশ করতেও পারেন না। ফলে ফিরে আসা এককভাবে তাঁর হাতে নেই।”

সম্প্রতি তারেক রহমানের একটি স্ট্যাটাসে তিনি বলেছেন ‘সবকিছু বলা সম্ভব নয়’ তা নিয়ে জনমনে আলোচনা বাড়লেও বিশ্লেষকের মতে এটি স্বাভাবিক রাজনৈতিক বাস্তবতা। “রাজনীতির সব বিষয় প্রকাশ্যে বলা যায় না”বলেন তিনি।

কিছু মহল দাবি করছে তারেক রহমান দেশে না ফিরলে বিএনপি নির্বাচনে যাবে না। তবে জাহেদ উর রহমান এই মতকে “অবাস্তব” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিএনপি নির্বাচনে না গেলে জামায়াতসহ কয়েকটি দল ক্ষমতায় যেতে পারে। এতে তারেক রহমানের ফেরার পথ আরও কঠিন হবে।”

ডা. জাহেদ উর রহমান নিশ্চিত করে বলেন, তারেক রহমান দেশে না ফিরলেও বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তার মতে, তফসিল ঘোষণার পর বা ভোটের কাছাকাছি সময়ে দেশে ফেরা বিএনপির জন্য রাজনৈতিকভাবে লাভজনক হাইপ তৈরি করতে পারে।

শেষে তিনি বলেন, “তিনি ফিরুন বা না ফিরুন নির্বাচন হবে, এবং বিএনপি অংশ নেবে এটাই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।”

Tags: জাতীয় সংসদ নির্বাচনডা. জাহেদতারেক রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববারই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই! ট্রাম্পের বড় ছাড়ের ইঙ্গিত
  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম