এমএ আউয়াল আশিক:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদার বাড়ি ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন ও বাদল সরকার, সাংগঠনিক সম্পাদক হাজ্বী নুর হোসেন, সাবেক সহ-সভাপতি মোস্তফা আহমেদ শ্যালম কাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য পিয়ার আলী মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাদাত সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি নেতা মনির হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল খালেকসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

