Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেরোবিতে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২০ pm ২২, জুন ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানি হলের প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আবাসিক হলের নারী শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের ডাইনিং অধিকাংশ সময় বন্ধ থাকে। প্রভোস্টের জন্য কোয়ার্টার বরাদ্দ থাকলেও তিনি হলে অবস্থান করেন না এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন না। মিল সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বললে তিনি ‘চিড়া-মুড়ি খেয়ে থাকতে’ বলেন বলেও অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, কোনো সমস্যার বিষয়ে প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করলে তিনি অফিসে যেতে বলেন। অফিসে গেলে ডাইনিংয়ে যোগাযোগ করতে বলা হয়, আবার ডাইনিংয়ে গেলে প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এতে সমস্যার কোনো সমাধান না হয়ে শিক্ষার্থীদের বারবার এক স্থান থেকে আরেক স্থানে ঘুরতে হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, প্রভোস্ট নিজের ইচ্ছামতো নোটিশ দিয়ে দায়িত্ব শেষ করেন। হলের রিডিং রুমে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। পাঁচতলা বিশিষ্ট এই হলে রিডিং রুমে মাত্র তিনটি বেঞ্চ রয়েছে। সেখানে মশা ও আবর্জনার কারণে বসার উপযোগী পরিবেশও নেই। এছাড়া বিদ্যুৎ ও পানির সমস্যাগুলোও দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে রুটিন উপাচার্য (রেজিস্ট্রার) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, মেয়েদের হলে কিছু সমস্যা রয়েছে। আমরা আগামীকাল (সোমবার) প্রশাসনিকভাবে হলটি পরিদর্শন করব এবং যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো সমাধানের চেষ্টা করব। হিটার ও ডাইনিং একসঙ্গে চালানোর বিষয়ে কিছু জটিলতা রয়েছে, সেটিরও সমাধান করা হবে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টা হলে অবস্থান করবেন—এমন একজন প্রভোস্ট নিয়োগের বিষয়টি আমরা বিবেচনা করছি। আশা করি দ্রুতই এসব সমস্যার সমাধান হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় আইনশৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত
  • মৌলভীবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক
  • সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ছে বৃষ্টির পানি
  • সংসদের সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির
  • মৌলভীবাজারে পুলিশের বিশেষ মোবিলাইজেশন ড্রিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম