Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে শিশু অপহরণ চক্রের মূলহোতা ‘শিমুল’ গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৯ pm ১২, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
৪ বছরের এক শিশু সন্তানকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবির মামলার অন্যতম প্রধান আসামি শিমুলকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে কক্সবাজার কবিতা চত্বর সংলগ্ন হলিডে মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে র‍্যাব জানায়, গত ৫ জুন ভুক্তভোগী অভিযোগকারীর ৪ বছর বয়সী শিশু সন্তান অপহৃত হয়। পরবর্তীতে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে শিশুকে অপহরণের কথা স্বীকার করে এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি মামলা রুজু করা হয়।
​
এরই প্রেক্ষিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামি মহেশখালী নতুন বাজার (বল খেলার মাঠ) এর ফোরকান প্রকাশ ডেইঙ্গার পুত্র শিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার শিমুল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। উদ্ধার আলামতসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে পুনরায় সদস্য হলেন ফয়সাল খন্দকার
  • নবীনগরে সংঘর্ষে আহত ইকবাল মিয়ার মৃত্যু
  • ১২ ছক্কায় পারভেজ ইমনের ১৫০, বিজয় থামলেন ১৪১ রানে
  • বিএনপি এমপির বাড়িতে আড়াই মাসে দুবার বৈদ্যুতিক তার চুরি
  • খুব শীঘ্রই আসবে চীনা প্রতিনিধি: মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম