Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নবীনগরে সংঘর্ষে আহত ইকবাল মিয়ার মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৯ pm ১২, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
আসামি শিশু মিয়া

আসামি শিশু মিয়া

‎মোঃ বাবুল, সিনিয়র ক্রাইম রিপোর্টার:
‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনার মূলহোতা আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ ও প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়া ওরফে অলেকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে টানা দুই দিন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

‎আহতদের মধ্যে হোসেন আহমেদ পক্ষের সমর্থক ইকবাল মিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন বৃহস্পতিবার তিনি মারা যান। নিহত ইকবাল মিয়া হোসেন আহমেদের চাচাতো ভাই বলে জানা গেছে।

‎এদিকে ইকবাল মিয়ার মৃত্যুর পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই ফোরকান মিয়া বাদী হয়ে আতিকুর রহমান শিশু মিয়াকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মাঠে রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংসদ থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
  • রাজস্থলী বাঙ্গালহালিয়াতে নারী শিশু নির্যাতন মামলা আসামিরা ধরাছোঁয়ার বাইরে
  • তজুমদ্দিনে অস্ত্রের মহড়া ও জমি দখলের অভিযোগ
  • নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: মন্ত্রী ডা. জাহিদ
  • ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল কতটুকু নিরাপদ?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম